Skip to content

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় জেলার ৪টি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা সড়কের এ ঘটনায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন।

বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল, সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *