Skip to content

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

দেশের ৫ জেলায় আগামী কয়েক দিনে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান ও অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শনিবার (৫ জুলাই) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা দেশের নদ-নদীর পানি প্রবাহে প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *